মালদা

ভারতে প্রবেশ করতে পারে বাংলাদেশের জঙ্গিরা, সীমান্তে জারি হাই এলাট

চোরা পথে ভারতে প্রবেশ করতে পারে বাংলাদেশের জঙ্গিরা। এমনই সতর্ক বার্তায় মালদা জেলা জুড়ে সীমান্ত এলাকায় জারি করা হল হাই এলাট। জানা গিয়েছে, সীমান্ত টোপকে ভারতে প্রবেশ করতে পারে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া রহিঙ্গিরা। বডারগাদ বাংলাদেশের কাছ থেকে এই সতর্ক বার্তা পাওয়ার পর সীমান্তে জারি করা হয়েছে হাই এলাট। 

        যৌথ টহলদারি শুরু করেছে বিএসএফ ও বিজিবি। কাঁটা তার হীন ও জল সীমান্তে চলছে বিশেষ নজরদারি ব্যবস্থা। 

        বিএসএফ সুত্রে জানা গিয়েছে, বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আলতানি গ্রামে জঙ্গিরা আশ্রয় নিয়েছে। এই এলাকা থেকে ভারত সীমান্ত খুব কাছে। তাই মালদহের কালিয়াচক সীমান্ত এলাকায় কড়া নজরদারি শুরু করেছে ২৪ এবং ৩৬ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানেরা। 

        কালিয়াচক সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, ভারত থেকে গোরু এবং ফেন্সিডিল পাচার করা হয় বাংলাদেশে। ঠিক সেই রকম বাংলাদেশ থেকে জালনোট ভারতে পাচার করা হয়। এই নিয়ে এমনিতেই অশান্তি লেগে থাকে। তারপর সীমান্ত টোপকে ভারতে জঙ্গির প্রবেশ করলে এই অশান্তি আরও বাড়বে।       
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/cI0a-daouAA